ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য ?
ফ্রিল্যান্সিং কি?
ফ্রীল্যান্স(Freelance) কথাটি Free এবং Lance শব্দ থেকে এসেছে। গতানুগতিক চাকরীর বাহিরে নিজের ইচ্ছা মত কাজ করার স্বাধীনতাকে ফ্রীলান্সিং বলে।
আউটসোর্সিং কি?
আউটসোর্সিং হচ্ছে কোন প্রতিষ্ঠান যদি একটি প্রোজেক্ট এর জন্যে অন্য প্রতিষ্ঠান বা অন্য কোন দক্ষ ব্যাক্তিকে ভাড়া করে তাহলে সেটিকে আউটসোর্সিং বলে।
ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য ?
আমাদের দেশের অনেকেই আউটসোর্সিং এবং ফ্রীলান্সিং বিষয় নিয়ে অনেক দিধাদন্ধে থাকেন। অনেকেই তোহ মনে করেন, আউটসোর্সিং আর ফ্রীলান্সিং এর মধ্যে কোন পার্থক্য নেই।
আমি বলব এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে আউটসোর্সিং আর ফ্রীলান্সিং দুইটা আলাদা কথা বা এর ধরনও আলাদা।
মনে করেন, আপনি কোন মার্কেটপ্লেস-এ গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন এবং আপনি বেশ দক্ষ। কোন ক্লায়েন্ট / কোম্পানি একটা জব অফার করল, আপনিও সবার মত কাজটি করার জন্য অ্যাপ্লাই করলেন এবং শেষ পর্যন্ত আপনি কাজটি পেয়ে গেলেন। আপনার দক্ষতা দেখিয়ে কাজটি যথা নিয়ম-এ শেষ করার পর সেটি জমা দিয়ে দিলেন।
এখন আমার প্রশ্ন,
1.এখানে ফ্রীলান্সার কে?
কে ফ্রীলান্সিং করল?
উত্তর হবেঃ আপনি / যে ব্যক্তি কাজটি করে দিল ।
2.আউটসোর্সার কে?
কে আউটসোর্সিং করল?
উত্তর হবেঃ ক্লায়েন্ট / যে ব্যক্তি বা যে কোম্পানি কাজটি দিল ।
ক্লায়েন্ট তার কাজের কিছু অংশ বা সম্পূর্ণ অংশ তার কাজের বাইরে আপনাকে দিয়ে করিয়ে নিল। তিনি আপনার করে দেয়া কাজটির মাধ্যমে আউটসোর্সিং করলেন। তিনি হচ্ছেন ক্লায়েন্ট। আর আপনি যে কাজটি করে দিলেন আপনি হচ্ছেন ফ্রীল্যান্সার।

0 Comments