আসসালামুয়ালাইকুম,
আশা করি আপনারা সবাই ভাল আছেন !
আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি !
হৃদয় টেকনিক্যাল গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন !

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে একটি ফ্রি ব্লগিং ওয়েবসাইট তৈরী করতে পারেন Part - 2 ! অবশ্য এটি 100% ফ্রি এবং আপনারা খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন, Blogger.com এর সাহায্যে ! আমি Part - 1 এর দেখিয়েছি আপনারা কিভাবে একটি ফ্রি ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন ! আজ আমি আপনাদের দেখাব আপনারা কিভাবে একটি কাস্টম থিম ইন্সটল করতে পারবেন আপনাদের এই ওয়েবসাইটটিতে ! 

যেহেতু আজ আমরা একটি ফ্রি ব্লগিং ওয়েবসাইট তৈরী করছি , তাই আপনারা ইচ্ছা করলে এখানে প্রিমিয়াম থিম ইউজ না করে একটি ফ্রি থিম ইউজ করতে পারেন ! আপনারা ফ্রি থিম বা প্রিমিয়াম থিম যেকোনো একটি ইউজ করতে পারেন কোন প্রবলেম হবেনা ! পরবর্তীতে আপনারা যখন এই ওয়েবসাইটটি একটি টপ লেভেল ডোমেইন এ পরিবর্তন করবেন তখন আপনাদের একটি প্রিমিয়াম থিম লাগবে ! 
আপনারা যদি এই ওয়েবসাইটে টপ লেভেল ডোমেইন এ কনভার্ট না করে এই অবস্থাতেই রাখেন অর্থাৎ { ফ্রি ডোমেন ও ফ্রি থিম } এই অবস্থাতেও আপনারা গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল করে অর্থ উপার্জন করতে পারবেন ! শুধুমাত্র আপনাদের কপিরাইট ফ্রি ও ইউনিক কনটেন্ট হতে হবে !

তাহলে এখন আমরা একটি কাস্টম থিম ইন্সটল করা দেখবো : 

আমি আগেই বলেছি আপনারা কাস্টম থিম ইন্সটল করার জন্য যে কোন ধরনের ফ্রি বা প্রিমিয়াম থিম ইউজ করতে পারবেন ! থিমটি ইন্সটল করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি থিম ডাউনলোড করে নিতে হবে ! আপনার কাছে যদি থিমটি ডাউনলোড করা থাকে তাহলে তো ভালোই আর যদি থিম না থাকে তাহলে আমি যে তিনটি ইউজ করছি এই থিমটি আপনিও ইউজ করতে পারেন ! 

থিমটির ডাউনলোড লিংক : এখানে চাপ দিন !!

এই ফ্রী ব্লগার ওয়েবসাইটটিতে আমি এই থিমটি ইউজ করব ! থিমটি ডাউনলোড করে রাখুন !!

এখন আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইট টিতে প্রবেশ করুন ! এখান থেকে আপনারা থিম অপশনটিতে ক্লিক করুন !

এখন আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে ! এই পেজটির থ্রি ডট মেনু তে ক্লিক করুন !

থ্রি ডট মেনু তে ক্লিক করার পরে এরকম একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে ইডিট এইচটিএমএল অপশনটিতে ক্লিক করুন ! 

এডিট এইচটিএমএল অপশনটিতে ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে ! এখানে আপনারা কিছু কোডিং/কিছু লেখা দেখতে পারছেন ! এই লেখাগুলো অল মার্ক করে ডিলিট করে দিনএই লেখাগুলো অল মার্ক করে ডিলিট করে দিন !

থিমটি যদি আপনাদের ডাউনলোড করা হয়ে যায় তাহলে আপনাদের কম্পিউটারের ডাউনলোড অপশন টি ওপেন করুন ! বা আগে থেকেই যদি আপনাদের থিমটি ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড করা থিমটির যে ফাইল টি তে আছে সেই ফাইলটি ওপেন করুন ! তারপরে এমন ধরনের একটি টেক্সট ডকুমেন্ট পাবেন ডকুমেন্ট ওপেন করুন !
 
এখান থেকে আপনারা এই টেক্সট ডকুমেন্ট ওপেন করুন ! টেক্সট ডকুমেন্ট ওপেন করার পরে আপনারা এরকম টি দেখতে পারবেন ! এখানে আপনারা যে লেখাগুলো বাজে কোডিং টি দেখতে পারছেন সমস্ত কোডিং কপি করুন !

এখন আবারও আপনারা আপনাদের ওয়েবসাইটটিতে ফেরত আসুন ! আপনাদের ওয়েবসাইটের যে অংশের লেখাগুলো আপনারা ডিলিট করেছিলেন , ওই অংশে এইমাত্র কপি করা লেখা গুলো পেস্ট করুন ! 

এখন আপনারা এই সেভ অপশনটিতে ক্লিক করুন ! 

থিমটি সেভ হয়ে গেলে আপনারা ব্যাক স্পেস এ ক্লিক করে ব্যাক ! 

এখন আপনারা ভিউ ইউর ব্লগে অপশনটিতে ক্লিক করুন !

 আপনাদের সামনে আপনাদের ওয়েবসাইটে ওপেন হয়ে গেছে ! একদম সাদামাটা একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে কারন এটাতে এখনো কাস্টমাইজ বাকি আছে ! আমাদের ওয়েবসাইটটি আগের ওয়েবসাইটে তুলনায় অনেক সুন্দর লাগছে ! 

আজকের মত আমরা এখানেই আমাদের ব্লকটি শেষ করছি !  পরবর্তী পোস্টে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটকে আরো সুন্দর করে তোলা যায় ! লেআউট অপশনটির কিছু কাজ দেখব আমরা পরবর্তী পোস্টে ! এছাড়াও আরো অন্য কিছু কাস্টমাইজ করা দেখবো ! 

আপনারা যদি ফ্রি ব্লগার ওয়েবসাইট তৈরী করাটা ভিডিও আকারে দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন ! আমি চারটা ভিডিওর মাধ্যমে খুব সুন্দর ভাবে কিভাবে ফ্রী ব্লগার ওয়েবসাইট তৈরি করা দেখানোর চেষ্টা করেছি ! 
YouTube Link : HridoyTechnical